ওয়েবে ইন্টারনেট থেকে আয়ের তথ্য
ইন্টারনেট থেকে টাকা আয়ের বিভিন্ন কৌশল নিয়ে প্রকাশিত হয়েছে ওয়েবসাইট http://onlineearninghelp24.com/। এই সাইটে ইন্টারনেট থেকে আয়ের বিভিন্ন পদ্ধতি, আউটসোর্সিং, বিভিন্ন ওয়েবের ঠিকানা, কর্মশালার খবর, ডেটা এন্ট্রি, পেমেন্ট পদ্ধতি প্রভৃতির তথ্য।
SM.ASADUZZAMAN I am a student of Satkhira Govt. College.
asaduzzaman
asaduzzaman
শনিবার, ২২ জানুয়ারি, ২০১১
শুক্রবার, ২১ জানুয়ারি, ২০১১
অনলাইনে লেখা প্রকাশের সুযোগ
নতুন লেখকদের অনলাইনে লেখা প্রকাশের সুযোগ দিতে যাত্রা শুরু করছে ওয়েবপোর্টাল www.golpokobita.com। লেখক ও পাঠকদের জন্য এ অনলাইন সোশ্যাল প্লাটফর্ম তৈরি করেছে টেকনোবিডি। ওয়েবপোর্টালটিতে অনলাইনে লেখা প্রকাশের পাশাপাশি পাঠকরাও জানাতে পারবেন লেখা সম্পর্কে তাঁদের মতামত। আরো রয়েছে প্রতি মাসে বিভিন্ন বিষয়ভিত্তিক গল্প বা কবিতা লেখার প্রতিযোগিতা। পাঠকদের মতামতের ভিত্তিতে সেরা পাঁচটি লেখার জন্য প্রতি মাসেই পুরস্কার দেওয়া হবে। এ মাসে 'গল্পকবিতা'য় লেখার বিষয় 'ভালোবাসা'। লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারি।
হ্যাকারদের লক্ষ্য সামাজিক যোগাযোগ সাইট
তথ্যপ্রযুক্তিবিষয়ক নিরাপত্তা প্রতিষ্ঠান সোফস জানিয়েছে, হ্যাকাররা সহজেই সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারকারীর তথ্য চুরি করছে। সাইটগুলোতে তথ্যের নিরাপত্তা প্রয়োজনের তুলনায় কম থাকায় হ্যাকারদের লক্ষ্য এসব সাইট। গবেষণায় প্রাপ্ত তথ্যানুযায়ী এ আক্রমণের পরিমাণ প্রতিনিয়ত বেড়ে চলেছে। ব্যবহারকারীর কাছে হ্যাকাররা প্রথমে তাদের পরিচিত বন্ধুর নামে স্পাম মেইল পাঠায়। এসব স্পাম মেইল অথবা মেসেজ খুললেই সাইটটিতে ব্যবহারকারীর লগইন তথ্যসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে হ্যাকারদের দখলে। নতুন বন্ধুত্ব করার প্রলোভনও হ্যাকারদের অন্যতম কৌশল হিসেবে বিবেচিত হচ্ছে।
সারা বিশ্বে স্পাম ই-মেইলের পরিমাণ কমার অন্যতম কারণ হ্যাকারদের এই কৌশল পরিবর্তন।
টেক প্রতিদিন ডেস্ক
সূত্র : ইন্টারনেট
সারা বিশ্বে স্পাম ই-মেইলের পরিমাণ কমার অন্যতম কারণ হ্যাকারদের এই কৌশল পরিবর্তন।
টেক প্রতিদিন ডেস্ক
সূত্র : ইন্টারনেট
মঙ্গলবার, ১৮ জানুয়ারি, ২০১১
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)